1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় বজ্রপাতে নিহত ১ আহত ২ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

আনোয়ারায় বজ্রপাতে নিহত ১ আহত ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো.ফোরকান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

আজ শুক্রবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকান রায়পুর গ্রামের খতিরবাপের বাড়ি মো. ইউসুপের পুত্র।

আহতরা হলেন, জাহানারা বেগম (৫৫) ও রাকিব (১৫)। আহত রাকিব একই বাড়ির মো. নাছিরের পুত্র এবং জাহানার বেগম ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।

জানা গেছে  , শুক্রবার বিকালে ফোরকান ও রাকিব অন্যান্যদের সাথে খোর্দ্দগহিরা এলাকায় ফুটবল খেলার সময় আচমকা একটি বজ্রপাত ফোরকান ও রাকিবের শরীরে আঘাত হানে। এসময় তাদের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহামিনা জানান, বিকালে বজ্রপাতে আহত ২ কিশোর এবং এক মহিলাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ফোরকান মারা গেছেন। বাকী ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla