1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজানে দূর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান ও বস্ত্র বিতরণ - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাউজানে দূর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান ও বস্ত্র বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

এম, দিদারুল আলম 

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের ব‍্যবস্থাপনায় শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে দরিদ্র পূজারীদের মাঝে সরকারিভাবে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় রাউজান মুন্সিরঘাটাস্থ রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম প্রাঙ্গনে অনুষ্ঠিত সরকারি অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোরশেদ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বাবু সুমন দে, ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, ৪নং গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবচার বাশি। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ,যুবলীগ নেতা আবু ছালেক, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, দিলীপ দে, উজ্জল কান্তি দাশ, মিঠু শীল, বিকাশ দাশ গুপ্ত, সবুজ দে বানু, জিকু দত্ত, রিগ‍্যান শীল, বিজয় দাশ, অনিক দাশ গুপ্ত, রাজু দে ও তীর্থ ধর।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla