1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৬৬৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে মেহেরুন্নেছা (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেরুন্নেছা পশ্চিম গোমদন্ডী আপেল আহমদ টেক এলাকার জাফর আহমদের মেয়ে। দেড় বছর পূর্বে পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুযত আলীর বাড়ির প্রবাসী খায়রুল ইসলাম বাবুর সাথে বিয়ে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার জানান, ওই গৃহবধূকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। নিহতের শ্বশুর তোফায়েল আহমদ গৃহবধূ স্ট্রোক করেছেন বলে জানালেও তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla