1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হাতির আক্রমণে আনোয়ারায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

হাতির আক্রমণে আনোয়ারায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪৮৭ বার পড়া হয়েছে

 আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারার হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার ১১ অক্টোবরভোর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত লোকটির আনুমানিক বয়স (৬০)। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সকাল ১০ টায় লাশটি উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান তিনি জানান, রাতে এলাকায় ৩ টি হাতি দেয়াং পাহাড় থেকে এসে মানুষের বসতঘর ভাংচুর ও জমির ফসল ক্ষতি করেছে।

এ সময় একজন লোকের চিৎকার শুনতে পায়। সকালে এলাকাবাসী রাস্তার পাশে খেতে এই মানসিক ভারসাম্যহীন লোকটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে লোকটি মারা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর রাত ৩ টায় দেয়াং পাহাড় থেকে ৩ টি হাতি লোকালয়ে ডুকে পড়ে। এ সময় হাতি ৩ টি শাহ আহমদের বাড়ীর আবদুর রশিদের ঘর ভাংচুর করে। পরে হাতি ৩ টি ক্ষেতের ফসলও নষ্ট করে। এসময় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আরো জানায়, হাতির দলটি চলে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত লোকটিকে সামনে পেয়ে হামলা চালিয়ে মেরে ফেলে।

আনােয়ারা থানার (ওসি) তদন্ত বলেন, বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এক মানসিক ভাসাম্যহীন ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla