1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলে আটক, ৭১ হাজার মিটার জাল জব্দ - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলে আটক, ৭১ হাজার মিটার জাল জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ‘মা’ ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

এ সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে জেলেরা মা ইলিশ ধরছিল। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা থেকে পাঁচ জেলেকে আটক করে।

সোমবার ১১অক্টোবর’২১ সকাল সোয়া ৬টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকি সুন্দর এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৪ জনকে এক বছর করে কারাদণ্ড ও ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। দণ্ডপ্রাপ্তরা হলো- রাজাপুর উপজেলার ডহরশংকর এলাকার মৃত নাজেম হাওলাদারের ছেলে মো. আক্কাবর হাওলাদার (৬০), মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. হাফিজুর হাওলাদার (২৬), ঝালকাঠি সদরের চাঁনপুরা এলাকার মো. জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে মো. রেজাউল ব্যাপারী (২৫), মো. সেলিম ব্যাপারীর ছেলে মো. রাসেল (২০), এসকেন্দার গাজীর ছেলে মো. খলিলুর রহমান গাজী (৫৫)।

অভিযানের সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla