1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে আশ্রয়ণ কেন্দ্রে নিজ ঘরে নারীকে কুপিয়ে হত্যা - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বকশীগঞ্জে আশ্রয়ণ কেন্দ্রে নিজ ঘরে নারীকে কুপিয়ে হত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত সামিরন বেগম স্থানীয় মৃত নেহাল মিয়ার স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের সামিরন বেগম । রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা হৈ হুল্লোরের শব্দ শুনে এগিয়ে এসে মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। বকশীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছেন। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এঘটনায় সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান পুলিশ এই খুনের রহস্য উদঘাটন করতে মাঠে কাজ করছে। জড়িত যেই থাকুক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla