1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পুলিশের নকল আইডি কার্ড সহ ভুয়া পুলিশ গ্রেফতার - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পুলিশের নকল আইডি কার্ড সহ ভুয়া পুলিশ গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬২১ বার পড়া হয়েছে

নয়ন শীলঃ
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের নকল আইডি কার্ড ও ছবি সহ সৈয়দ মোঃ আলাউদ্দিন (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

বুধবার ৬ অক্টোবর ২১ ইং রাত ৮ঃ২০ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম(সেবা) এর দিক নির্দেশনায় সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ কামরুল হাসান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোক্তার হোসেন এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মোঃ আলাউদ্দিন (৩৪) কে গ্রেফতার করেন।

এসময় তল্লাশী চালিয়ে আলাউদ্দিনের হেফাজত হতে ছবি সহ নকল পুলিশ আইডি কার্ড উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত সৈয়দ মোঃ আলাউদ্দিন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কালাইনজুরা সৈয়দ সিরাজুল ইসলামের বাড়ির মৃত সৈয়দ সিরাজুল ইসলাম এর পুত্র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla