1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কিউসি ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারচুপি; ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কিউসি ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারচুপি; ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

নয়ন শীল
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের গণি বেকারী মোড়ে অবস্থিত কিউ‌সি ট্রেডিং লিমিটেড নামের ফি‌লিং স্টেশনে প‌রিমা‌পে কারচু‌পি ক‌রে অক‌টেন বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জ‌রিমানা করে সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যাল‌য়। এসময় ক্যালি‌ব্রেশন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির দুই‌টি ডিস‌পেনসার বন্ধ রাখ‌ার নি‌র্দেশও দেয়া হয়েছে। বুধবার ৬ অক্টোবর ২১ ইং এক ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে প্রতিষ্ঠান‌টিকে এই জরিমানা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপ-প‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল্ল্যাহ, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এর নেতৃত্বে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৫ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে মোট ২ লাখ ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে ৫ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে মোট ২ লাখ ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অভিযানে বহদ্দারহাটস্থ আল-মদিনা ফার্মেসিকে মেয়াদবিহীন ঔষুধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়। পরবর্তীতে উক্ত ঔষধগুলো ঔষধ ধ্বংস করা হয়। বহদ্দারহাটস্থ ওয়ালটন প্লাজা ই‌লেকট্রনিকসকে কোম্পানি নির্ধা‌রিত মূল্যের চে‌য়ে বে‌শি মূ‌ল্যে পণ্য বিক্রি করায় ৪০ হাজার টাকা এবং নকল স্ট্যাবিলাইজার বিক্রির অ‌ভি‌যো‌গে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।চকবাজারস্থ অলি খাঁ মেড়ে অবস্থিত কুটুম্ববাড়ি রে‌স্তোরাঁ‌কে উৎপা‌দিত দই, ফির‌নি‌তে উৎপাদন-মেয়াদ না দেওয়ায় এবং খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অপর এক অভিযানে নিউ ম্যানিলা হোটেল এন্ড বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla