1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে আগুনে প্রাণ গেল গৃহবধূর - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালীতে আগুনে প্রাণ গেল গৃহবধূর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৩২ বার পড়া হয়েছে
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রাম চট্টগ্রামের বোয়ালখালীতে পূজার আসনে মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে শিল্পী নন্দী (৫৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত শিল্পী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের ৯নং ওয়ার্ডের হরিমোহন নন্দীর বাড়ির পরিমল নন্দীর স্ত্রী। জানা গেছে, সোমবার (৪ অক্টোবর) দুপুরে নিজ ঘরে পূজার আসনে মোমবাতি জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত: তার শরীরে আগুন লেগে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকারম বিষয়ের সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল করিম বলেন, খরর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla