1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে
 মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি শহরের রূপনগর এলাকায় কবুতর ধরতে গিয়ে ছাঁদ থেকে পরে এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ (১৫) এর মৃত্যু হয়েছে।  ১ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত আবদুল্লাহ আল আবিদ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তার পিতা হেমায়েত হোসেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছেন। নিহত আবদুল্লাহ আল আবিদ এর বড় ভাই আব্দুল্লাহ আর আরাফাত বলেন, বাড়ির ছাদে নিজের পালা একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পরে গুরুতর আহত হয় ঝালকাঠি এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আবদুল্লাহ আল আবিদ এর মৃত্যুতে ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla