1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বান্দরবানে ১৫ কোটি টাকার ইয়াবা আটক - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বান্দরবানে ১৫ কোটি টাকার ইয়াবা আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে

নয়ন শীলঃ

পাচারের উদ্দেশ্যে মায়ানমার থেকে বান্দরবান আনা প্রায় ৫ লাখ ইয়াবার একটি বিশাল চালান জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় মো. মনির (২৩) ও মো. সাইফুল ইসলাম (১৯) নামের দুজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। শুক্রবার ১ অক্টোবর ২১ ইং ভোর ৫ টায় বান্দরবানের আলীকদমে র‌্যাব-৭ ও বান্দরবান রিজিয়ন এর যৌথ একটি দলের অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ইয়াবার একটি বড় চালান মায়ানমার থেকে বান্দরবান আলীকদম থানার সদর ইউনিয়নের উত্তর পালং পাড়ার একটি ঘরে মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মোঃ মনির (২৩) ও মোঃ সাইফুল ইসলাম (১৯) নামে দুইজনকে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসত ঘরের পেছনে মাটির নিচে ১টি ড্রামের ভেতর থেকে আরও ৪ লাখ ৪৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলন আরও জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য তারা টেকনাফের সাগর পথ ব্যবহার না করে বান্দরবান পাবর্ত্য জেলার পাহাড়ি পথ ব্যবহার করে। তারা মায়ানমার থেকে ইয়াবা বড় চালান বাংলাদেশে এনে পরবর্তীতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছে। আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মোঃ মনির বান্দরবান জেলার আলীকদম থানার উত্তর পালং পাড়ার হাজী কবির আহাম্মদের ছেলে এবং মোঃ সাইফুল ইসলাম একই এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla