1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে নববধূ পুষ্পা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালীতে নববধূ পুষ্পা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে
 বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে নববধূ নিগার সুলতানা পুষ্পা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার শাকপুরা চৌমুহনী চত্বরে ও আরাকান সড়কে এ মানববন্ধনোত্তর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী জঙ্গা তালুকদার বাড়ীর আহমদ মিয়ার কন্যা নিগার সুলতানা পুষ্পা নিজ শ্বশুরালয়ে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে বলে স্বামীর পক্ষে দাবি করলেও পুষ্পার পরিবারের এ দাবি প্রত্যাখান করে পুষ্পা স্বামীর সাথে তার ভাবীর চলমান পরকিয়ার বলি বলে জোর দাবি করে আসছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পুস্পার বড় ভাই মোঃ রাজু, ফুফাতো ভাই মোঃ আবু মুছা মুন্না এবং মামা মোঃ নুরুল আবছার। পুষ্পা শাকপুরা পাইলট প্রবর্ত্তক কণ্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। গত দুই মাস পূর্বে উপজেলার দক্ষিণ চরখিজিরপুর মালেক মাঝির নতুন বাড়ির মৃত মোঃ মালেকের ছেলে মোঃ হেলালের সাথে তার বিয়ে হয়। মো. হেলাল পটিয়ার পাঁচুরিয়া এলাকায় ওয়ালটন শো রুমে চাকুরী করে। এ ঘটনায় পুষ্পার পরিবারের পক্ষে ৩০ সেপ্টেম্বর বোয়ালখালী থানায় সংশ্লিষ্ট ধারায় ৩জনকে আসামি করে মামলা রজু করা হয়েছে। এ মামলায় আটক পুষ্পার স্বামী মোঃ হেলালকে ৩০ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla