1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮২ বার পড়া হয়েছে

 বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবস উপলক্ষে বেলা ১১ টায় একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন। উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট , বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, এনজিও কর্মী মোফাজ্জল হক আলম, শিক্ষার্থী ছামছুন্নাহার স্মৃতি প্রমুখ।
বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা সংস্কৃতিতে কন্যা শিশুদের সম্পৃক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla