1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পানছড়িতে খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য রিপনকে বরখাস্ত - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পানছড়িতে খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য রিপনকে বরখাস্ত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭৮ বার পড়া হয়েছে

পানছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃরিপন মিয়া একই এলাকার আয়শা খাতুন এর ৩৬৮৩ নং রেশন কার্ডসহ ৩৬৪০, ৩৭৮২ ও ৩৭৮৯ সর্বমোট ৪ টি রেশন কার্ড এর খাদ্যশস্য উত্তোলন করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় গত রবিবার (১৯ সেপ্টেম্বর) )গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃআবুজাফর রিপন পিএএ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য রিপনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা যায়,৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃরিপন মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার( ইউনিয়ন পরিষদ) আইন ২০০১ এর ধারা ৩৪ (৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪( ১) অনুযায়ী উল্লেখিত ইউপি সদস্যকে তার স্বীয় পদ হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla