1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে
মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাজাপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠি নারীকে পিছনে ফেলে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করা সম্ভব নয়। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণ করতে হবে। আরও বক্তাব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির নেতা সুলতান আহম্মেদ, ইউপি সদস্য নাজমা ইয়াছমিন মুন্নি, সাংবাদিক আলমগীর শরীফ, এছাড়ও অনুষ্ঠানে উপস্থিতিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা মুন্নি, সহ এনজিও, সংবাদকর্মী ও অপরাজিতা নারীরা। আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের জেলা কর্মকর্তা সুরঞ্জিত দাস।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla