1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে আবদুল জলিল মেম্বার সমর্থক গোষ্ঠীর কার্যালয়ের উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলীতে আবদুল জলিল মেম্বার সমর্থক গোষ্ঠীর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আবদুল জলিল মেম্বার সমর্থক গোষ্ঠীর কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উত্তর সারোয়াতলী ৯নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল জলিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইউসুফ মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি পিন্টু দে’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কার্তিক শীল, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুনিল দাশ, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল হক, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন মন্নান, সংরক্ষিত ইউপি সদস্য প্রণতি রাণী মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল জলিল মেম্বার সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহিম বাদশা, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ মিজান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ দাশ, সাধারণ সম্পাদক মোঃ কাশেম, শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর, সংগঠনের সদস্য মোঃ রবিন, রোকন উদ্দিন, মোঃ জনি, গ্রাম্য পুলিশ রুবেল দে প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোঃ রাজা মিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি প্রবাসী মোঃ শাহেদ হোসেন আকাশ ভিডিও কলে অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla