1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুন্ডে ছাত্রের বোনকে ধর্ষণের অভিযোগে মোয়াজ্জিন গ্রেপ্তার - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

সীতাকুন্ডে ছাত্রের বোনকে ধর্ষণের অভিযোগে মোয়াজ্জিন গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নয়ন শীলঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রের বড় বোনকে ধর্ষণের অভিযোগে তৌহিদুল আলম হৃদয় (১৯) নামের মসজিদের এক মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে সীতাকুন্ড থানা পুলিশ। জানা যায়, সীতাকুণ্ডের আর.আর জুট মিলস্ জামে মসজিদের মোয়াজ্জিন তৌহিদুল আলম হৃদয়(১৯) একই কলোনীর বাসিন্দা মোঃ দুলাল শরীফের বাড়িতে তার পুত্রকে পড়াতেন। সেই সূত্রে বিগত ২১ সেপ্টেম্বর বিকালে দুলালের ১৫ বছর বয়সী মেয়েকে ডেকে তার কক্ষে নিয়ে যায় মোয়াজ্জিন হৃদয়। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে হৃদয়। এসময় ধর্ষণের কথা কাউকে না জানানোর জন্য বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পর মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে ধর্ষিতার বাবা দুলাল শরীফ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। পরে দুপুরে অভিযান চালিয়ে মোয়াজ্জিন হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২১ ইং সকালে গ্রেপ্তারকৃত মোয়াজ্জিন তৌহিদুল আলম হৃদয়(১৯) কে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত তৌহিদুল আলম হৃদয়(১৯) চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ৮ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের পুত্র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla