1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ডে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্হাপনায় ভোগান্তি চরমে - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

সীতাকুণ্ডে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্হাপনায় ভোগান্তি চরমে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

মোঃ নাঈম জাহাঙ্গীর 

সীতাকুন্ড থানার রাজধানী খ্যাত সীতাকুণ্ড পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা । এখানে রয়েছে সীতাকুণ্ড থানা, উপজেলা ভবন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) এর অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং সীতাকুণ্ড পৌরসভা একটি পর্যটন নগরী হিসেবে পরিচিত সারা বাংলাদেশে।

অথচ সেই সীতাকুণ্ড পৌরসভার একেবারে প্রাণকেন্দ্রে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সংলগ্ন শেখপাড়া নামক স্থানে ময়লার ভাগাড় রয়েছে। যেখানে প্রতিদিন সীতাকুণ্ড পৌরসভা এলাকার ময়লাসহ আশে পাশের এলাকা থেকে টনে টনে ময়লা ফেলা হচ্ছে।

বিভিন্ন এলাকার ফার্মের মরা মুরগী, হেচারীর পঁচা ডিম, গরু ছাগলের বর্জ্য, বাসা বাড়ির বর্জ্য, হাট বাজারের বর্জ্য ফেলা হচ্ছে সেখানে। ডিমসহ বিভিন্ন পঁচা জিনিসের দূর্গন্ধে অতিষ্ঠ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে চলাচলরত যাত্রী ও সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দারা। ময়লার কারণে অত্র এলাকায় সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের বিভিন্ন রোগব্যাধি ডেঙ্গু ডাইরিয়াসহ মারাত্মক পরিবেশ দূষণ। অতএব ময়লার ভাগাড়টি সীতাকুণ্ড পৌরসভা থেকে সরিয়ে জনবসতি থেকে দুরে, কোন সরকারি খাস জায়গায় দ্রুত স্থানান্তরের দাবি সীতাকুণ্ড পৌরসভার সাধারণ বাসিন্দাদের।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla