1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ডে সাংবাদিক অশোক দাশের উপর সন্ত্রাসী হামলা - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাণীগ্রামে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ গঠিত  চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার ঠান্ডা মিয়ার গরম কথা (৩৬০) চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম সমীপে

সীতাকুণ্ডে সাংবাদিক অশোক দাশের উপর সন্ত্রাসী হামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

নয়ন শীলঃ

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারাত্নকভাবে আহত হয়েছেন দৈনিক ঢাকা টাইমস’র সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অশোক দাস (৩৬)। রবিবার ১৯ সেপ্টেম্বর’২১ ইং দুপুরে উপজেলার পৌরসদরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত অশোক দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক অশোক দাস জানান, সন্ত্রাসী কামরুল ও তার ৮/১০ জন অনুসারী নিয়ে আমাদের দোকান দখল করতে আসে। এসময় সন্ত্রাসী কামরুল ও তার অনুসারীদের দোকানে প্রবেশে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর অতর্কিত চুরিকাঘাত করে। হামলাকালে আমার আর্তচিৎকারে আমার কাকিমা রত্না দাশ ছুটে এলে সন্ত্রাসীরা তাকেও এলোপাথারি পিটিয়ে আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি বাজার কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আহত সাংবাদিক মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের বাসিন্দা স্বপন দাশের একটি দোকান একই গ্রামের কামরুল ভাড়ায় নেয়। কিন্তু অনেক বছর দোকান ভাড়া পরিশোধের পর হঠাৎ করে জাল দলিল বানিয়ে কামরুল স্বপনের দোকানের জায়গাটি খরিদ করে নেয় বলে ভাড়া দেয়া বন্ধ করে দেয়। স্বপন এই দলিলকে জাল দাবী করে আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো (পিআইবি)কে তদন্ত করার জন্য নির্দেশ দেয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla