1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বোয়ালখালী পৌর নির্বাচন - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বোয়ালখালী পৌর নির্বাচন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন পৌর এলাকার ভোটাররা। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা- বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও সকাল ১১টার দিকে ১নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের একটি বুথে প্রবেশের অভিযোগে মো. জাবেদ নামের এক ব্যক্তিকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। পরবর্তীতে ওই ব্যক্তির মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ৬নং ওয়ার্ডের হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ডালিম প্রতীকের প্রার্থীর পক্ষে তার কর্মী-সমর্থকরা ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয়নি বলে অভিযোগ ওঠে। ভোটারদের অভিযোগ আঙুলে ছাপ দিলেও গোপন কক্ষে পছন্দের প্রতীকে ভোট দিতে দেয়নি ডালিম প্রতীকের কর্মীরা। রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করার অভিযোগে পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে তারেকুল ইসলাম (ব্রীজ), ২নং ওয়ার্ডে সিরাজুল হক (উট পাখি), ৩নং ওয়ার্ডে শেখ আরিফ উদ্দীন জুয়েল (ড্রয়ার), ৪নং ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ (টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু ( উট পাখি), ৬নং ওয়ার্ডে হাজী নাছের আলী (ডালিম), ৭নং ওয়ার্ডে মাহমুদুল হক (ব্ল্যাকবোর্ড), ৮নং ওয়ার্ডে মো. পারভেজ (ডালিম), ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (ব্রীজ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১-৩ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি (আনারস), ৪-৬ নং ওয়ার্ডে জোবাইদা বেগম (আনারস) ও ৭-৯নং ওয়ার্ডে শাহনাজ পারভিন নিলু (চশমা) নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র জহুরুল ইসলাম জহুর নির্বাচিত হয়ে যাওয়ায় এ পৌরসভায় ৯ ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে। পৌরসভার ৯ ওয়ার্ডে ৫১জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla