1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

টেকনাফে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

সেলিম কায়সার, টেকনাফ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন হোয়াইক্যং রে‌ঞ্জের শামলাপুর বনবিটের পুরানপাড়া পাহাড়ে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠা একটি ঘরসহ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। শনিবার (১৮ সেপ্টেম্বর ) হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন শামলাপুর বিটের বন কর্মকর্তা কেবিএম ফেরদৌসের নেতৃত্বে বনবিভাগের স্টাফ মোঃ রফিকসহ সিপিজির সদস্যদের সহযোগিতায় অবৈধ ভাবে গড়ে উঠা তৈরীকৃত ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এবিষয়ে শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, যারা বন বিভাগের জমি জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা এক একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে শামলাপুর সিপিজি সদস্যসহ স্টাফগণ অংশ গ্রহণ ক‌রেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস। তিনি আরও বলেন, পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla