1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বকশীগঞ্জে ব্র্যাকের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে

 জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা প্রধান অতিথি থেকে উপস্থিত বকশীগঞ্জ ব্র্যাক এরিয়া কার্যালয়ে দুইটি ফলজ বৃক্ষ আনুষ্ঠানিক ভাবে রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জামালপুর জেলা কোঅর্ডিনেটর, মো. মুনির হোসাইন খান, ব্র্যাক এরিয়া ম্যানেজার আমজাদ হোসাইন, ব্র্যাক কর্মকর্তা মোঃ মজিবর রহমান, মোঃ জাকির হোসেন, সুরাইয়া বেগম সহ ব্র্যাকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় পৌর শহরের মধ্যবাজার এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
মুনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমজাদ আলী ফকির, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পপাদক আবদুল হামিদ, রমেশ চন্দ্র রায়, কামাল উদ্দিন লিমন, একেএম নুর আলম নয়ন প্রমুখ।
আল মদিনা কর্তৃপক্ষ জানান, স্বল্প খরচে বেশি সেবা দেওয়া যায় সে চেষ্টায় আমরা করে যাবো। আমরা কারো পতিপক্ষ নই আমরা প্রত্যেকের সহযোগী হিসেবে কাজ করব। সাধারণ মানুষ যেন সহজেই তাদের রোগ নির্ণয় করতে পাওে, চিকিৎসা সেবা পেতে পারে তা আমরা নিশ্চিত করব। সেবার মানসিকতা নিয়ে ইতোমধ্যে আমরা অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিক্যাল পার্সন নিয়োগ দিয়েছি। আমরা মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারটি চালু করেছি। সকলের সহযোগিতা পেলে আমাদের কার্যক্রমে আরো বেগবান করতে পারব।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla