1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অনিবন্ধিত সব অনলাইন বন্ধ করা সমীচীন হবে না - হাসান মাহমুদ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

অনিবন্ধিত সব অনলাইন বন্ধ করা সমীচীন হবে না – হাসান মাহমুদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০০ বার পড়া হয়েছে
   হাইকোর্টের আদেশে সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না বলে মনে করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। নিবন্ধনের জন্য আবেদন করা কয়েক হাজার নিউজ পোর্টালের মধ্যে কিছু সংখ্যক গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। আবেদিত ও অন্যান্য নিউজ পোর্টালের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্তকারী সংস্থাকে দেয়। সেটি শেষ করে না আসা পর্যন্ত তো আমরা নিবন্ধন দিতে পারি না। এ কারণেই সময় লাগছে। আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে নির্দেশনা প্রদান করে হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু ও ব্যারিস্টার জারিন রহমান শুনানি করেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার জারিন রহমান বলেন, যারা নিবন্ধনের প্রক্রিয়ায় আছে, নিবন্ধনের জন্য অনুমোদন চেয়েছে তাদের অসুবিধা নেই। কারণ তারা নিবন্ধিত হয়নি, কিন্তু নিবন্ধনের অনুমতি নিয়েছে। যতটুকু বুঝেছি, যারা নিবন্ধনের আবেদন করেছে, কিন্তু আবেদনটি বাতিল করা হয়নি, তারা নিবন্ধনের প্রক্রিয়ায় আছে। এই প্রক্রিয়ায় যারা থাকবে তাদের কথা আলাদা। আদালতের বন্ধের আদেশ নিবন্ধন প্রক্রিয়ায় থাকা নিউজ পোর্টালের জন্য প্রযোজ্য হবে না বলে আমি মনে করি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla