1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বোয়ালখালীতে নারীর ক্ষমতায়নে মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

বাবর মুনাফ

চট্টগ্রামের বোয়ালখালীতে অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খান ফাউন্ডেশনের উদ্যোগে বোয়ালখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। বক্তারা বলেন, নারী পুরুষের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। সকল দুর্বলতা কাটিয়ে রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন অপরাজিতা। উপজেলা সমন্বয়কারী তাপস বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, তথ্য আপা কর্মকর্তা মুনিরা জাহান, জেলা প্রকল্প কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, শিক্ষক মনোয়ারা বেগম ও অঞ্জলী ঘোষ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla