1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর গেজেট প্রকাশে বাধা নেই - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর গেজেট প্রকাশে বাধা নেই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালী পৌরসভার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ক্ষেত্রে গেজেট প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করেছেন নির্বাচন কমিশন। সোমবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধি শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ আদেশ দিয়েছেন। এতে বলা হয়, ‘আপীল বিভাগ সিএমপি নং ৩৮৬/২১ এর বিগত ২৫ আগস্ট ২১ইং তারিখের আদেশের প্রেক্ষিতে বোয়ালখালী পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র প্রার্থী মো. জহুরুল ইসলাম এর নামে বিধি মোতাবেক গেজেট প্রকাশের ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। একই সাথে মেয়র পদ ব্যতীত অন্যান্য সকল কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোন জটিলতা না থাকায় আগামী ২০ সেপ্টেম্বর তারিখ নির্বাচন অনুষ্ঠানের জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’ বোয়ালখালী পৌরসভার মেয়র পদে জহুরুল ইসলাম জহুর, হাজী আবুল কালাম আবু ও মো.ইদ্রিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ের দিন জহুরুল ইসলাম জহুরের মনোনয়নপত্র বৈধ ও হাজী আবুল কালাম আবু ও মো. ইদ্রিস আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। পরবর্তী এ দুই প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও তাদের প্রার্থীতা ফিরে পাননি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla