1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ও মাছর পোনা অবমুক্তকরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল্লি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বায়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন বলেন, দেশের যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো দখলে আছে সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। জলাশয় গুলিতে মাছ চাষ করা হবে। বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায় তার ব্যবস্থা করা হবে। যারা ব্যক্তিগত পুকুর থাকা সত্ত্বেও মাছ চাষ করছেন না, মাছ চাষে আগ্রহী হলে সরকারের পক্ষ থেকে তাদের আর্থিকভবে সহযোগিতা করা হবে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বরিশাল বিভাগীয় মৎস্য উপপরিচালক আনিসুর রহমান তালুকদার ও ঝালকাঠি জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, নলছিটি থানা অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সহকারী মৎস অফিসার রমনী কান্তি মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তন সংলগ্ন জলাশয়ে মাছের কার্প জাতিয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla