1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে ডাকাতি করতে রাজি না হওয়ায় কুপিয়ে জখমের অভিযোগ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে ডাকাতি করতে রাজি না হওয়ায় কুপিয়ে জখমের অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ডাকাতি করতে রাজি না হওয়ায় মো. আবুল হোসেন তালুকদার ওরফে আবুকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার আবুর ছোট বোন সনিয়া বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সনিয়া বেগম সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার মো. আনসার তালুকদারের মেয়ে।

মামলা সূত্রে জানাগেছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাদের সাথে দলভূক্ত হয়ে আবুকে সন্ত্রাসী, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ মাদক ব্যবসায় জড়িত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আবুকে বিভিন্ন তারা সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন ৫ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার দিকে কবুতর দেয়ার কথা বলে আসামিদের একজন আবুকে পাঠায় নৈকাঠি স্ট্রীল ব্রীজে সংলগ্ন মোল্লা বাড়িতে। সেখানে রাস্তায় হত্যার উদ্দেশ্যে আগে থেকেই ওত পেতে থাকা অন্য আসামিরা দেশীয় অস্ত্র চাপাতী, রামদা, চাইনিজ কুড়াল, দাও নিয়ে হামলা চালিয়ে আবুর শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় আবুলের এক হাত ও দুই পা আসামিরা আবুর মৃত্যু নিশ্চিত হয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। ঐ রাতে রিক্সা চালক ফারুক আবুকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক তাকে প্রাথমিক চিকিসা দিয়ে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। আবুর ডান পা ও ডান হাত রাখা যাবেনা বলেও ডাক্তারা মন্তব্য করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla