1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠির কৃতি সন্তান মো: জাহাঙ্গীর হোসেন'র অতিরিক্ত সচিব পদে পদোন্নতি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠির কৃতি সন্তান মো: জাহাঙ্গীর হোসেন’র অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান মো: জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার’ স্বাক্ষরিত পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয় যার নং ০৫.০০০০.১৩০.১২.০০২.২০-৪১৬।
মো: জাহাঙ্গীর হোসেন নলছিটি পৌরসভার সূর্যপাশা গ্রামের আবদুল আজিজ হাওলাদার ও মোসাম্মৎ মমতাজ বেগম’র ৩ ছেল ও ৪ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়,নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ডিগ্রি কলেজ এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।
তিনি বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করে সরকারের দেয়া বিভিন্ন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
তার পদোন্নতির খবরে নলছিটির সব মহল অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla