1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৩ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৩ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

অনিন্দ্য নয়ন
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তায় মোট ৩ লক্ষ ৫০ হাজার ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা। এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ২১ ইং সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া ঘাট এলাকায় কোস্ট গার্ডের এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার বিএন আমিরুল হক তথ্যটি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকা ইয়াবা ট্যাবলেট পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে টেকনাফস্থ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া ঘাট এলাকায় সাদা রঙয়ের বস্তাসহ তিনজন ব্যক্তিকে দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে তাদের থামার সংকেত দেওয়া হয়। এসময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তা ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া তিনটি বস্তায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla