1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

অনিন্দ্য নয়ন
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ২১ ইং বিকাল ৩ টায় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির অনুমতিক্রমে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান।মসজিদটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ ।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান জানান, মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ, হাসপাতাল কর্মচারীসহ হাসপাতালে আগত রোগী এবং তাদের স্বজনরা নামাজ আদায়ের সুযোগ পাবে।

উদ্বোধনী সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র, স্যানিটারী ইন্সপেক্টর টিটু পাল, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন, সরকারী গাড়ী চালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla