1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাঙ্গুনিয়ায় অবৈধভাবে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে
অনিন্দ্য নয়নঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে পাইনবাগান নামক এলাকায় আইনভঙ্গ করে পাহাড় কাটার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ৬ সেপ্টেম্বর ২১ ইং বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এর নেতৃত্বে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পাইনবাগান এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কাউখালী উপজেলা থেকে আসা একটি চক্র ইসলামপুর পাইন বাগান এলাকায় পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করে বিক্রি করে চলেছে। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় পাহাড় কেটে বসতি স্থাপন করার দায়ে আবদুস সালাম ও মো. মাইনুদ্দিন নামে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে আইনভঙ্গ করে যারা পাহাড় কেটে ঘরবাড়ি করেছে তাদের উচ্ছেদ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla