1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে ওসির হস্তক্ষেপে চার দিন পর মায়ের কোলে ফিরল শিশু মিমি! - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বকশীগঞ্জে ওসির হস্তক্ষেপে চার দিন পর মায়ের কোলে ফিরল শিশু মিমি!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৭ মাসের শিশু সন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে যায় এক পাষন্ড বাবা। অবশেষে চার দিন পর বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাটের  দৃঢ় হস্তক্ষেপে শিশু মিমি তার মায়ের কোলে ফিরেছেন। এ নিয়ে বকশীগঞ্জ থানার ওসির একটি স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে তার মানবিক কর্মকান্ডের কারণে প্রশংসায় ভাসছেন ওসি শফিকুল ইসলাম সম্রাট।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রামের তালেব আলীর ছেলে মিলনের সাথে দুই বছর আগে মালিরচর গ্রামের বালু মিয়ার মেয়ে মাসুমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য মারধর করা হতো মাসুমাকে। এরই মধ্যে মাসুমার কোল জুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।
গত ২০ দিন আগে যৌতুকের দাবিতে মারধর করে মাসুমাকে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী মিলন মিয়া। স্বামীর নির্যাতনের শিকার হয়ে মাসুমা তার বাবার বাড়িতে চলে আসে।
চার দিন আগে মিলন মিয়া মাসুমার কাছ থেকে জোর করে তার সাত মাসের শিশু কন্যা মিমিকে নিয়ে যায়।
এ ঘটনার পর মাসুমা বেগম তার সন্তানকে ফিরে পেতে বকশীগঞ্জ থানার দারস্থ হলে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাটের দৃঢ় হস্তক্ষেপে রোববার রাত ১০ টার দিকে শিশুটি উদ্ধারে অভিযান চালায় থানা পুলিশ। এসআই আকিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মিলনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করেন। পরে শিশুটির মা মাসুমা বেগমের হাতে কোলে তুলে দেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম । এ ঘটনার পর মায়ের কোলে মিমির ছবি সহ বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বকশীগঞ্জ থানার ফেসবুক আইডি থেকে
“বন্যেরা বনেই সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে” শিরোনামে একটি স্ট্যাটাস দিলে সেটিও ভাইরাল হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla