1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কাল - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

অনিন্দ্য নয়ন

সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগেও কাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর  থেকে পরিচালিত হবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২য় ডোজ। গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে পরিচালিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে যে সকল নাগরিক ১ম ডোজ গ্রহণ করেছেন শুধুমাত্র সে সকল নাগরিক একই কেন্দ্রে গমন করে ২য় ডোজ গ্রহণ করবেন। ক্যাম্পেইনের অধীনে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ও বুধবার ৮ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে আগামীকাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে এবং আগামী বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ও শুক্রবার ১০ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে আগামী বুধবার ৮ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে। সর্বোপরি ১১ ও ১২ সেপ্টেম্বর শনি ও রোববার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ভ্যাকসিন প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla