1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ই-অরেঞ্জের কর্ণধার পরিদর্শক(তদন্ত) সোহেল রানা বরখাস্ত, বনানী থানায় নতুন পরিদর্শক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ই-অরেঞ্জের কর্ণধার পরিদর্শক(তদন্ত) সোহেল রানা বরখাস্ত, বনানী থানায় নতুন পরিদর্শক

অনিন্দ্য নয়ন
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

ই-কমার্স সাইট ই-অরেঞ্জের গ্রাহকদের অর্থ আত্মসাৎ মামলার আসামি বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে নতুন পরিদর্শক(তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আজ এ তথ্য জানানো হয়।

সোহেল রানাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে উপ-কমিশনার (গুলশান) আসাদুজ্জামান জানান, ডিএমপি সদর দপ্তরে প্রতিবেদন পাঠানোর পর তাকে সাময়িক বরখাস্তের নির্দেশনা আসে।

ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক আদেশে ২১ জন পরিদর্শককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে বনানী থানায় নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে পদায়ন করা হয়।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। যেহেতু তিনি ভারতের সীমান্তে বিএসএফের হাতে আটক রয়েছেন, সেখানেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোহেল রানার বিষয়ে পুলিশ রিপোর্ট পেলেই আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপাতত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ই-কমার্স সাইট ই-অরেঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাৎ কেলেঙ্কারীতে মামলা হওয়ায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। কিন্তু শুক্রবার ৩ সেপ্টেম্বর পরিদর্শক সোহেল রানা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla