1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থাপন করা হলো কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থাপন করা হলো কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। নাভানা গ্রুপের সহযোগিতায় বিভাগীয় পুলিশ হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়।

রবিবার ৫ সেপ্টেম্বর ২১ ইং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

স্থাপিত এই ব্যবস্থার মাধ্যমে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জরুরী মুহূর্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নাভানা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়াহেদ আজিজুর রহমান, চিফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি এবং সিনিয়র এ্যাক্সিকিউটিভ আফনান বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla