1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

ফেনীতে ফায়ার ডিফেন্স এর সহযোগিতায় জয়বাংলা মানবিক ফোরামের ছিন্নমূলদের মাঝে কাপড় বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ফেনীর আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন জয়বাংলা মানবিক ফোরামের পক্ষ থেকে ফেনীর রেলস্টেশন প্লাটফর্মেঅ সহায় ছিন্নমূল পথশিশু ও দুস্থদের মাঝে কাপড় ও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা । এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ও জয়বাংলা মানবিক ফোরামের অর্থ সম্পাদক ফজলুল করিম হৃদয়,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃকাশেম, মহিলা বিষয়ক সম্পাদক জোহরা আকতার (নুসরাত চৌধুরী), সমাজ সেবা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, জয়বাংলা মানবিক ফোরামের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে ফেনী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সর্বদা মানুষের মানবিক কল্যাণে কাজ করে আসছে এবং ফেনীতে ফায়ার সার্ভিসের সকল কর্মকান্ডে সকল মানুষদের নির্বিশেষে সহযোগিতা চেয়েছেন ও জয়বাংলা মানবিক ফরমের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে অপেক্ষ করেছেন। অনুষ্ঠানে জয়বাংলা মানবিক ফোরামের পক্ষ থেকে জয়বাংলা মানবিক ফোরামের অর্থ সম্পাদক ফজলুল করিম হৃদয় বলেন জয়বাংলা মানবিক ফোরাম ফেনীতে স্বেচ্ছাসেবীতায় সবসময় এগিয়ে রয়েছে, মানুষের সুখে- দুঃখে সব সময় মানুষকে সহায়তা করেছে । মানবিক দিক প্রতিষ্ঠায় নিরলসভাবে জয়বাংলা মানবিক ফোরাম কাজ করেছে এবং তিনি আরো বলেন জয়বাংলা মানবিক ফোরামের মানবিক কর্মকান্ড দেখে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন উদ্বুদ্ধ হচ্ছে মানবিক কাজে তিনি এই মানবতাময় কর্মকাণ্ডের সহায়তা ও ভালবাসার চেয়েছেন। এবং সব সময় জয়বাংলা মানবিক ফোরামের স্বেচ্ছাসেবী অমানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে গরীব অসহায় দুস্থদের আশ্বস্ত করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla