1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

মো নাঈম ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ১লা সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা সদরের বাইপাসমোড় এলাকায় বিএনপি’র প্রধান কার্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক তালুকদার এ্যাড. আবুল কালাম আজাদ। প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. নাসিম উদ্দিন আকন। উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হক নান্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, নলছিটি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. খন্দকার ওহেদুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. নুর হোসেন, সদস্য মো. জাকির হোসেন মিনু, মো. হায়দার সিকদার, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া সুমন, উপজেলা মহিলাদলের সভাপতি নাজমুন নাহার পুতুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রতন দেবনাথ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আনোয়ার পাশা নিপু। এ সময় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ আল-মামুন অভিক।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla