1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফেনীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ফেনীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে
গাজী মোহাম্মদ হানিফ ফেনী থেকে
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীতে নির্ভীক সেচ্ছাসেবী ব্লাড ডোনেশান ক্লাবের আয়োজনে ৩১শে আগস্ট বিকেলে ফেনী শহরের ডাঃ সাজ্জাদ মিলনায়তনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নির্ভীক ব্লাড ডোনেশান ক্লাবের প্রধান উপদেষ্টা ও ষ্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ জাফর উদ্দিনের সভাপতিত্বে ও ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন- ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন ডালিম, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম।
এতে আরও উপস্থিত ছিলেন- সাহিত্য পত্রিকা সোনার হরিণ এর প্রধান সম্পাদক কবি গীতিকার ও উপস্থাপক ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক আবুল কায়েস রিপন, বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, নজরুল একাডেমী ফেনী শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, লেখক সাহিত্যিক এডভোকেট সাইফুদ্দিন শাহীন, সাংবাদিক এম এ সাঈদ খাঁন, সাপ্তাহিক প্রতিক্রিয়ার সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ফেনী কার্ডিয়াক সেন্টারের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ মিলন, কবি বকুল আক্তার দরিয়া, কবি সাইরাস চৌধুরী, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, মুক্তির একাত্তর ডটকম’র নির্বাহী সম্পাদক নুসরাত চৌধুরী, শিক্ষক শাহীন রোখসানা প্রমূখ। উপস্থিত অতিথি বৃন্দ বলেন- বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, অনুষ্ঠানের অতিথিগণ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করা হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla