1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় মৎস্য পদকে ভূষিত হলেন এমপি এবিএম ফজলে করিম চৌধুরী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

জাতীয় মৎস্য পদকে ভূষিত হলেন এমপি এবিএম ফজলে করিম চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনিন্দ্য নয়ন:

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মৎস্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক-২০২১ এ ভূষিত হলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রবিবার ২৯ আগস্ট’ ২১ ইং রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে এই পদক গ্রহণ করে তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। উল্লেখ্য, ফজলে করিম এমপি ২০১৩ সালে ‘পরিবেশ পদক’, ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ ও ২০১৮ সালে ‘বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার’ সহ সর্বমোট ৩ টি জাতীয় পুরস্কার লাভ করেন। সর্বশেষ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মৎস্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ৪র্থ বারের মতো এই জাতীয় পুরস্কারটি অর্জন করলেন তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla