1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে যুব উদ্যোক্তাদের সাথে যুগ্ন সচিবের মতবিনিময় সভা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বকশীগঞ্জে যুব উদ্যোক্তাদের সাথে যুগ্ন সচিবের মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে

জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জে যুব প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মী ও যুব উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ন সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভার আলোচনায় এসময় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল বাছেদ, সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট , বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি আবু জাফর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ,মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও বণিক সমিতির নেতা আবদুল হামিদ ।
যুব উদ্যোক্তা তৈরি করা, কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ করানো, বিভিন্ন ট্রেডে আত্মকর্মী হওয়া সহ যুব উন্নয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় শেষে প্রশিক্ষণপ্রাপ্ত তিন জন যুব-যুবতীর মাঝে ঋনের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla