1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
র‌্যাবের হাতে ইয়াবা সহ আটক পাহাড়তলী ও হালিশহরের ত্রাস অপু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

র‌্যাবের হাতে ইয়াবা সহ আটক পাহাড়তলী ও হালিশহরের ত্রাস অপু

অনিন্দ্য নয়ন
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৫৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে হালিশহর ও পাহাড়তলী এলাকার ত্রাস সাত মামলার আসামি কায়েস উদ্দিন অপু(৩১) কে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার সহযোগী মো. খোরশেদ খান (৩০) কে ও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার। র‌্যাব জানায়, শুক্রবার ২৭ আগস্ট রাতে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে হালিশহর ও পাহাড়তলী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও সাত মামলার আসামি কায়েস উদ্দিন অপু গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগী মো. খোরশেদ খান (৩০) কে ও আটক করা হয়। পরবর্তীতে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ২ জনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭। গ্রেফতারকৃত মোঃ কায়েস উদ্দিন অপু হালিশহর থানার সবুজবাগ এলাকার কবির আহম্মদ এর পুত্র এবং মোঃ খোরশেদ খান একই থানার পশ্চিম রামপুর সবুজবাগ এলাকার মিয়া খান এর পুত্র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla