1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোতোয়ালী থানার অভিযানে এলজি, কাটার, ছোরা সহ গ্রেফতার ৭ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কোতোয়ালী থানার অভিযানে এলজি, কাটার, ছোরা সহ গ্রেফতার ৭

অনিন্দ্য নয়ন
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় এলজি, লোহার তালাকাটা কাটার, লোহার তৈরী ছেনী ও ৫ টি টিপ ছোরা সহ মোঃ হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম মনা(২২), চাঁন মিয়া(২১), মোঃ হাসান (১৯), মোঃ আরিফ(১৯), আনিচ(১৯) নামের ৬ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার হতে মোঃ মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০) নামের আরো একজনকে গ্রেফতার করা হয়। শনিবার ২৮ আগস্ট রাতে কোতোয়ালী থানার এসআই(নিঃ) সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ পার্শ্বের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), লোহার তৈরী তালাকাটা কাটার, ২টি লোহার তৈরী ছেনী, ৫টি টিপ ছোরা সহ মোঃ হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম মনা(২২), চাঁন মিয়া(২১), মোঃ হাসান (১৯), মোঃ আরিফ(১৯), আনিচ(১৯) কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার থানাধীন দামপাড়া মসজিদ গলি এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০) কে গ্রেফতার করা হয় । উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla