1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কাঠালিয়ার মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহের সাংবাদিকদের সম্মানি আত্মসাৎ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কাঠালিয়ার মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহের সাংবাদিকদের সম্মানি আত্মসাৎ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মো নাঈম স্টাফ রিপোর্টার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সম্মানির টাকা আত্মসাৎ করলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। শনিবার ২৮ আগষ্ট’২১ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যেগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উৎযাপন উপলক্ষে মৎস্য অফিসে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় ৭ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী সাংবাদিকের ৩০০ (তিন শত) টাকা সম্মানি দেয়ার নিয়ম থাকলেও উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান বরাদ্দ না থাকায় সম্মানি দেয়া যাচ্ছে না। উল্লেখ্য যে ২৮ আগষ্ট সারাদেশের ন্যায় একযোগে কাঠালিয়ায়ও এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জেলায় অংশগ্রহণকারী সংবাদ কর্মীদের ৫০০ (পাচঁ শত) টাকা এবং উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ৩০০ (তিন শত) টাকা সম্মানি বরাদ্দ থাকলেও কাঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা এ টাকা আত্মসাৎ করে। এব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, “ সম্মানি বরাদ্দ না থাকলেও আমরা এ সম্মেলন গুলোতে সাংবাদিকদের সম্মানি দিয়ে থাকি। কাঠালিয়ার কর্মকর্তা নতুন তাই বুঝতে পারে নায়, আপনাদের সম্মানি দেয়ার ব্যাবস্থা হচ্ছে, লেখালেখি না করে তাকে ক্ষমা করে দিন”। অপর দিকে কাঠালিয়া মৎস্য অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “স্যার আপনাদের টাকার ব্যবস্থা করেছেন, আগামী দিন (২৯ আগষ্ট) পেয়ে যাবেন, একটু ভুল হয়ে গেছে।” উল্লেখ্য যে, উপজেলা পর্যায়ে মৎস্য সপ্তাহ উৎযাপনের জন্যে সরকারি ভাবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দের এ অর্থ দিয়ে সংবাদ সম্মেলনসহ মৎস্য সপ্তাহ উৎযাপনের অন্যান্য কর্মসূচী পালন করার কথা রয়েছে। পার্শ্ববর্তী রাজাপুর উপজেলায় ১২ জন সংবাদ কর্মী এ সম্মেলন অংশগ্রহণ করেছেন। তাদের ৩০০ (তিনশত) টাকা সম্মানি প্রদান করা হয়েছে। এমনি ভাবে নলছিটি ও ঝালকাঠি সদরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়ায় আলাদা নিয়মে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla