1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে

 মো. নাঈম

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

আজ শনিবার ২৮আগষ্ট ‘২১ সকাল ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম জানান, গত দশ বছরে মৎস্য বিভাগে ব্যাপক সফলতা এসেছে। এরই ধারাবাহিকতায় দেশের চাষ উপযোগী প্রতিটি জলাশয়ের সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করার লক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগষ্ট হতে ৩ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুন এর মাধ্যমে প্রচারণা। মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় এবং মাছ চাষ বিষয়ক পরামর্শ সহ চাষির পুকুরের পানি ও মাটি পরীক্ষা করা।

তিনি আরও জানান, রাজাপুর উপজেলার ১,৪৮,৪৯৪ জন জনসংখ্যার জন্য মাছের চাহিদা বৎসরে ২৭৩১.৬৯ মে: টন। উপজেলার মুক্ত ও বদ্ধ জলাশয়ে মোট উৎপাদিত মাছের পরিমাণ ২৮১৭.৭৯মে: টন। আগামী ২০২৫ সালে ৩২০০মে: টন উৎপাদন লক্ষমাত্রা নিয়ে কাজ করছেন বলে মতবিনিময় সভায় তিনি জানান। মতবিনিময় সভায় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হকসহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla