1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ

টেকনাফ সীমান্তের সৈকতে ভেসে এলো মৃত তিমি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 সেলিম কায়সার, টেকনাফ

কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তের সৈকতের মনখালী পয়েন্টে ভেসে এসেছে এক তিমির মৃতদেহ।

শুক্রবার (২৭ আগষ্ট ) রাত ১০ টার দিকে মৃত তিমিটি দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে ইউএনও টেকনাফ পারভেজ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময় স্থানীয় পুলিশ, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে, মৃত তিমিটি ৩০ ফুট দীর্ঘ এবং ১০ ফুট প্রস্থ। তিমিটি কয়েকদিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।তিমিটিকে দেখতে পাওয়া স্থানীয়রা জানান, এই জলজ প্রাণীর দেহের প্রস্থ ১০ ফিট এবং লম্বায় ৩০ ফিট।শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস খসে পড়ছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে তিমিটির মৃত্যু হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া-টেকনাফ সীমান্তের সৈকতের মনখালী পয়েন্টে একটি সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস, মনখালী বিট কর্মকর্তা শিমূল নাথ ঘটনাস্থলে যান। তিনি আরো বলেন, এটি তিমি মাছ, কয়েকদিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত তিমিটি থেকে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মারা যাবার কারণ জানতে ভেটেনারি সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla