1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে অপহৃত শিশুকে উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার -২ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বকশীগঞ্জে অপহৃত শিশুকে উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার -২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে শিশু ভাতিজাকে অপহরণ করে মারপিট করার ঘটনায় দুই অপহরণকারী চাচাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে অপহৃত ওই শিশুকে অপহৃতদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা ও মামলা সূত্র জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া দড়িপাড়া গ্রামের মুছেন আলীর ছেলে খোকা মিয়ার সাথে তার ভাই মিনাল মিয়া, মোক্তার আলী ও সুরুজ আলীর সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে খোকা মিয়ার ছেলে সুবজ মিয়াকে (১১) ২৫ আগস্ট বুধবার বিকালে মোবাইল চুরির অপবাদ দিয়ে মিনাল মিয়া, মোক্তার আলী স্থানীয় নান্টুর দোকানের সামনে থেকে নিয়ে গিয়ে নিজ বাড়ির অজ্ঞাত স্থানে আটকে রাখেন এবং সবুজ মিয়াকে মারপিট করেন। ছেলে সবুজ মিয়াকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের দ্বাড়স্থ হন খোকা মিয়া। বকশীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মিনাল মিয়া ও মোক্তার আলীকে গ্রেপ্তার করেন এবং তাদের বাড়ি থেকে শিশু সবুজ মিয়াকে উদ্ধার করেন।

ছেলেকে অপহরণ ও বাড়িতে আটকে রেখে মারপিট করার ঘটনায় খোকা মিয়া চার জনকে নামীয় আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ ২৬.০৮.২০২১ইং।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, দুইজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla