1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ বিষখালী নদীতে তলিয়ে গেছে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ বিষখালী নদীতে তলিয়ে গেছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে

 মো. নাঈম স্টাফ রিপোর্ট

ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙ্গনের সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষ ও একটি মসজিদ নদীতে তলিয়ে গেছে। ভাঙ্গনের নীচে চাপা পরে আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র নেয়ামতুল্লা নিখোঁজ রয়েছে। এ সময়ে একজন আহত হয়েছে। আজ ২৪ আগষ্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে বলে জানিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রত্যক্ষ জানায়, নির্মানের সময়ই ঝুঁকিপূর্নভাবে বিষখালির ভাঙনের মুখে ছিলো ভবনটি। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও দীর্ঘদিনেও তা করা হয়নি। ধীরেধীরে বেজমেন্টের মাটি সরে যাওয়ায় এটির অর্ধেকটা বিলীন হয়ে গেছে বাকি অংশ এখন শুধু মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। এ অংশটুকু যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়টির প্রায় তিন শত শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরছে। অন্যদিকে, ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোন স্থান থাকবেনা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla