1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠি বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল গ্রেফতার জেলা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠি বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল গ্রেফতার জেলা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ঝালকাঠি জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল ২১আগষ্ট আমেরিকা থেকে দেশে ফিরলে এয়ারপোর্টে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেন। রাজনৈতিক ষড়াযন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ বাহিনীর এমন বর্বর ঘটনার তীব্র নিন্দা ও চরম প্রতিবাদ জানান ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি মো আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

ঝালকাঠি জেলা ছাত্রদল এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি মো আরিফুর রহমান খান বলেন, বর্তমানে দৃশ্যপটে মনে হয় একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করাই প্রজাতন্ত্রের এই অসূর বাহিনীর একমাত্র ব্রতী। বাংলাদেশ এখন ভয়াল দূঃসময় অতিক্রম করছে। বিরোধী দলের নেতা কর্মীদের চলাফেরা কোন স্বাধীনতা নেই। তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। গণতান্ত্রিক সকল অধিকার হরন করে তাদের স্থায়ী ঠিকানা করা হয়েছে কারাগার গুলোতে। ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, রফিকুল ইসলাম জামাল রাজপথে একজন পরীক্ষিত নেতা। তাকে এভাবে গ্রেফতার করে রাজপথ থেকে দূরে রাখা যাবে না। তিনি আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আবারও সক্রিয় হবেন। নেতৃদ্বয় অবিলম্বে রফিকুল ইসলাম জামাল এর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla