1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাষ্ট্রীয় সফরে নৌ প্রধানের রাশিয়া গমন - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুতুবদিয়ার ছেলে জিহাদের ‘Blood BD’ অ্যাপ, প্রযুক্তির এক প্ল্যাটফর্মে রক্তদাতা-গ্রহীতার সেতুবন্ধন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-তিব্বত নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু চবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণিবিদ্যার শিক্ষার্থীর মৃত্যু ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

রাষ্ট্রীয় সফরে নৌ প্রধানের রাশিয়া গমন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫০৭ বার পড়া হয়েছে

রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌ বাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আছ শুক্রবার ২৩ জুলাই রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে বিদায় জানান।

রাশিয়া সফর কালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন তিনি। এ সময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এ ছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

রাষ্ট্রীয় সফর শেষে নৌ প্রধান আগামী ৩০ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla