1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্লাষ্টিককে ‘না’ বলুন,পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন: সিটি মেয়র - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

প্লাষ্টিককে ‘না’ বলুন,পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন: সিটি মেয়র

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৪৯ বার পড়া হয়েছে

আজ ৩ জুলাই “আন্তর্জাতিক প্লাষ্টিক ব্যাগমুক্ত দিবস” উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে প্লাষ্টিক ব্যবহার থেকে বিরত থেকে প্লাষ্টিককে ‘না’ বলার এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, নালা-নর্দমা, খাল-বিল, নদী-সাগর এখন ক্ষতিকর প্লাষ্টিকে সয়লাব। শহর নগর গ্রামের রাস্তাঘাটসহ যত্রতত্র প্লাষ্টিকের ছড়াছড়ি। এসব প্লাষ্টিক বোতল ও পলিথিন ব্যাগের বেশির ভাগই পূনর্ব্যবহার, পুনঃ চক্রায়ন না করে প্রাকৃতিক পরিবেশে যত্রতত্র ফেলা হচ্ছে। দেশে এভাবে ক্ষতিকর প্লাষ্টিক ব্যাগ বা পণ্যসমূহ যেখানে সেখানে ফেলে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনছে। কেননা, মানবদেহে এসব প্লাষ্টিক ও এর কণাসমূহ নানারকম মারাত্মক রোগ সৃষ্টি করে। অপচনশীল এসব ক্ষতিকর প্লাষ্টিক নর্দমা, ড্রেনে জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি করছে। খাল, নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস করছে। পানি, মাটি ও পরিবেশের ভয়াবহ ক্ষতি ডেকে আনছে। তিনি আরো বলেন, আমরা নিত্য প্রয়োজনে প্লাষ্টিক ব্যাগের পরিবর্তে পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করলে জলাবদ্ধতা ও পরিবেশের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে। “আসুন সবাই প্লাষ্টিক ব্যাগ বর্জন করি, পরিবেশের হুমকি রোধ করি” সুন্দর নগরী গড়ে তুলি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla